হোম > সারা দেশ > চট্টগ্রাম

মদ্যপ অবস্থায় মাকে মারধর, ছেলের এক বছরের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মদ্যপ অবস্থায় বয়োবৃদ্ধা মাকে মারধর ও নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দিবাগত রাতে রামদাস মুন্সিরহাট পুলিশ ফাঁড়ির সহযোগিতায় উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও নয়াদিঘীর পাড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মাদকাসক্ত মো. কামাল উদ্দিন (৪৪)কে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

জানা গেছে, কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে মদ্যপ অবস্থায় বয়োবৃদ্ধা মা ও পরিবারের অন্যান্য সদস্যদের মারধর ও নির্যাতন করে আসছিলেন। বিষয়টি স্থানীয়ভাবে প্রশাসনকে জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের নেতৃত্বে পুলিশের সহায়তায় গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে তাকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

চট্টগ্রামে নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে সিডিএর অভিযান

চট্টগ্রামে নতুন উপজেলা ফটিকছড়ি উত্তর, সাধারণ মানুষের উচ্ছ্বাস

গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিলেন কুলছুমা

মেঘনায় আঞ্চলিক সড়কে কিশোরীর লাশ উদ্ধার

দ্রুত ও নির্ভুল তথ্য খুনিদের কাছে পৌঁছায় কীভাবে

হোমনায় সাংবাদিককে মিথ্যা মামলা ও হাতকড়া পরানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমিল্লায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর ১২ দিনের অনশন

বালতি দিয়ে জিআরের চাল বিতরণ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

মিয়ানমারের মর্টারশেলের বিকট শব্দে কাঁপছে সীমান্তের বাড়িঘর

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার