হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্দর চেয়ারম্যানের সঙ্গে নিষ্ফল বৈঠক, স্কপের অবরোধ কর্মসূচি বহাল

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশিদের কাছে হস্তান্তর পরিকল্পনার প্রতিবাদে স্কপের ডাকা অবরোধ কর্মসূচি বহাল থাকছে। সোমবার বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের আহ্বানে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক হলেও কোনো সমাধান আসেনি।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আগ্রাবাদ, বড়পোল ও মাইলের মাথা এলাকায় বন্দরমুখী সড়ক অবরোধ করা হবে।

বৈঠকে শ্রমিক নেতারা স্পষ্ট জানান, বিদেশি প্রতিষ্ঠানকে টার্মিনাল না দেয়ার নিশ্চয়তা ছাড়া তারা আন্দোলন স্থগিত করবেন না। কিন্তু বন্দর চেয়ারম্যান এ বিষয়ে কোনো নিশ্চিত বক্তব্য দিতে পারেননি।

স্কপ আহ্বায়ক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, বন্দর চেয়ারম্যান আন্তরিকভাবে কথা শুনেছেন, কিন্তু আমাদের মূল দাবিতে কোনো সুস্পষ্ট আশ্বাস দিতে পারেননি। তাই বৈঠকে আমরা সন্তুষ্ট নই।

তিনি জানান, আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার বা স্থগিত হচ্ছে না।

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

রাউজানে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৫৪

ফাঁদ পেতে মেছো বিড়াল পিটিয়ে মারলো মুরগির খামার মালিক

মতলব উত্তরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে সাংবাদিক প্রবেশ নিষেধ

লাকসামে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার