হোম > সারা দেশ > চট্টগ্রাম

দাগনভূঞায় নিখোঁজের ১১ দিনেও সন্ধান নেই শিশুর

চরম উৎকণ্ঠায় পরিবার

উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা (ফেনী)

ছবি: আমার দেশ

ফেনীর দাগনভূঞায় নিখোঁজের ১১ দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি চার বছরের শিশু আজিমুল ইসলাম আরাফের। শিশুটিকে ফিরে না পেয়ে চরম উৎকণ্ঠা ও গভীর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তার বাবা-মা ও স্বজনেরা।

নিখোঁজ শিশু আরাফ দাগনভূঞা উপজেলার করমুল্যাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিবি আয়েশা ও নেসলে মার্কেটিং অফিসার গাজী মোহাম্মদ কাউসার দম্পতির ছোট সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের মুন্সিবাড়ী এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে খেলাধুলা করছিল শিশু আরাফ। কিছু পরে তাকে আর সেখানে পাওয়া যায়নি। এরপর থেকেই সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করা হলেও আজ পর্যন্ত তার সন্ধান মেলেনি।

শিশুটির বাবা গাজী মোহাম্মদ কাউসার বলেন, ঘটনার দিন আরাফ তার মায়ের সঙ্গে স্কুলে গিয়েছিল। সে সময় তার মা বিদ্যালয়ের বই বিতরণসহ প্রশাসনিক কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার অগোচরে চলে গেলে আরাফ নিখোঁজ হয়। সন্তানকে না পেয়ে পরিবারটি চরম মানসিক যন্ত্রণায় দিন কাটাচ্ছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাইফুল ইসলাম জানান, নিখোঁজস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাইসহ আত্মীয়স্বজন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ তৎপরতা চালানো হচ্ছে।

এসআই

পাঁচ দফা বৈঠকেও সুরাহা হয়নি চসিক বন্দরের গৃহকর বিরোধ

মাতামুহুরি নদীতে গোসলে নেমে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু

২০ হাজার টাকা চাঁদা দাবি, ৯৯৯ ফোন দিয়ে চাঁদাবাজ গ্রেপ্তার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ২০

নিরাপত্তার জন্য কামান দেওয়া লাগলে কামান দেব: রেঞ্জ ডিআইজি

হাদির হত্যাকারীদের ফেরত আনার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুরে অভিযানে বন্ধ বায়েজিদ লিংক রোড

দেয়াল চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু, ভাই আহত

কারবারিদের আস্তানায় মিলল সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা

লক্ষ্মীপুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি গ্রেপ্তার