হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিষ পান করে নুর কলিমা (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মধুরছড়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি-০৬-তে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর স্বামীর নাম মো. সলোমান।

উখিয়া থানার ওসি আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পারিবারিক কলহের ধরে নুর কলিমা নিজ ঘরে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালান। একপর্যায়ে প্রতিবেশীরা টের পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে প্রথমে রোহিঙ্গা ক্যাম্পের গণস্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে উখিয়া থানার এস আই সুমন দে লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল রিপোর্ট তেরি করে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খাগড়াছড়িতে মারমা নারীর শ্লীলতাহানির অভিযোগ

ভুলবশত বিষপান, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

ফেনীতে তৎপরতা বাড়ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ২৮ কিলোমিটারজুড়ে মাইন আতঙ্ক

চট্টগ্রামে পুলিশ সদস্যের কাছ থেকে উদ্ধার হওয়া ১ লাখ ইয়াবা গায়েব

শতাধিক করাতকলে লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল

আমার দেশে সংবাদ প্রকাশের পর বেড়েছে চিকিৎসাসেবার মান

ফেনীতে মুখে মাস্ক পরে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪

কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন কলা বিক্রেতা

বজ্রপাতে মামাতো-ফুফাতো ভাই বোনের মৃত্যু