হোম > সারা দেশ > চট্টগ্রাম

জেঠাতো ভাইয়ের গাছের আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

চট্টগ্রামের রাউজানে গাছ নিয়ে ঝগড়ার জেরে জেঠাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন করা হয়েছে। নিহত মোহাম্মদ আব্দুল মান্নান সওদাগর (৩৭)। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম নগরীর সাজিনাজ হাসপাতালে তিনি মারা যান।

তিনি উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জানিপাথর এলাকার পূর্ব টিলার সোলাইমান মেম্বারের বাড়ির মো. কবির আহম্মদের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত মো. শাহজান আব্দুল মান্নানের আপন চাচাতো ভাই ও সালেহ আহম্মদের ছেলে।

মান্নানের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার একটি গাছ নিয়ে ঝগড়া ও কথাকাটাকাটির জের ধরে হলদিয়া ইউনিয়নের জানিপাথর বাজারে প্রকাশ্যে অভিযুক্ত শাহজাহান গাছ দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে নগরীর সাজিনাজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচার হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত আড়াইটার তার মৃত্যু হয়।

রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে আব্দুল মান্নান নামের একজনের মৃত্যু্র খবর পেয়েছি। ঘটনার বিষয়ে আমরা কাজ শুরু করেছি। এখনো কোনো মামলা হয়নি। বিস্তারিত পরে জানাতে পারবো।

জেডএম

ফরিদগঞ্জের পল্লী বিদ্যুতের ডিজিএম নিজ কার্যালয়ে অবরুদ্ধ

নোয়াখালীতে ব্যবসায়ী রফিক উল্যাহকে দাফন

প্রতারণার মাধ্যমে একাধিক বিয়ের নায়ক প্রবাসী রানা গ্রেপ্তার

চট্টগ্রামে পলাশ হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

ইসলামী ব্যাংকের ১৭ লাখ টাকা চুরি, আটক ১

আমি চুরি করিনি—১৫ বছরের শিশুর কান্না

টেকনাফে অস্ত্রের মুখে পল্লী চিকিৎসককে অপহরণ

চৌদ্দগ্রামে বিয়ে না করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

কুমিল্লায় অনুমোদনহীন ক্লিনিকের ছড়াছড়ি, ঝুঁকিতে রোগীরা

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি নেই ২১ মাস