হোম > সারা দেশ > চট্টগ্রাম

আ.লীগ-যুবলীগ নেতাসহ চা-চক্রে উপ-প্রকৌশলী, বিএনপির প্রতিবাদ

উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)

সাবেক উপজেলা চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম ও উপজেলা যুবলীগের সদস্য সচিব গাজী দেলোয়ার হোসেন মাস্টারকে নিয়ে উপজেলা উপ-প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার নিজ দপ্তরে চা চক্রে মিলিত হন। এ খবর পেয়ে সেখানে ছুটে যান বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে সেখান থেকে পালিয়ে যান এই দুই নেতা।

রোববার সন্ধ্যায় কুমিল্লার মেঘনা উপজেলায় এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সন্ধ্যায় উপজেলা উপ-প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার নিজ দপ্তরে এদের নিয়ে চা চক্রে মিলিত হন। খবর পেয়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেন। তখন এই দুই নেতা সেখান থেকে পালিয়ে যান।

এ বিষয়ে মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সি বলেন, স্বৈরাচারের দোসর, বিনা ভোটের উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ নেতাদের উপজেলা প্রকৌশল দপ্তরের দায়িত্বরতরা বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে প্রতিষ্ঠিত করতে কাজ করছে। খবর পেয়ে আমরা সেখানে গেলে তারা পালিয়ে যায়। ইউএনও’র মাধ্যমে এই উপজেলা থেকে তাদের প্রত্যাহার চেয়েছি।

এ বিষয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম ও যুবলীগ নেতা দেলোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি। উপজেলা উপ-প্রকৌশলী হেলাল উদ্দিন বলেন, তারা একটি স্কুলের বিষয়ে এসেছিলেন। সেটি আমার দপ্তরের কাজ না। আমি তাদের আপ্যায়ন করি। ব্যক্তিগতভাবে আমি তাদের চিনি না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হ্যাপী দাস এ বিষয়ে আমার দেশকে বলেন, আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পরিস্থিতি শান্ত আছে।

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার