হোম > সারা দেশ > চট্টগ্রাম

রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।

সোমবার দুপুরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-২০ এর হ্যালিপ্যাড মাঠে নেমে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ করেন তিনি।

এসময় তার সঙ্গে ছিলেন- শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মিজানুর রহমান, এপিবিএন হেডকোয়ার্টারের ডিআইজি প্রলয় চিচিং চাকমা, কক্সবাজার পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস, ক্যাম্পে দায়িত্বরত সিআইসি প্রতিনিধি, সেনাবাহিনী সদস্য, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত এপিবিএন পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং এনজিও সংস্থার প্রতিনিধিরা।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১৪ মার্চ শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। এ উপলক্ষে সোমবার দুপুরে উখিয়ার ২০ নং ক্যাম্পে পরিদর্শন করেন তিনি।

খাগড়াছড়িতে মারমা নারীর শ্লীলতাহানির অভিযোগ

ভুলবশত বিষপান, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

ফেনীতে তৎপরতা বাড়ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ২৮ কিলোমিটারজুড়ে মাইন আতঙ্ক

চট্টগ্রামে পুলিশ সদস্যের কাছ থেকে উদ্ধার হওয়া ১ লাখ ইয়াবা গায়েব

শতাধিক করাতকলে লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল

আমার দেশে সংবাদ প্রকাশের পর বেড়েছে চিকিৎসাসেবার মান

ফেনীতে মুখে মাস্ক পরে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪

কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন কলা বিক্রেতা

বজ্রপাতে মামাতো-ফুফাতো ভাই বোনের মৃত্যু