হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফে অস্ত্রের মুখে পল্লী চিকিৎসককে অপহরণ

উপজেলা প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে বাড়ি থেকে অস্ত্রের মুখে এক পল্লী ও হোমিওপ্যাথিক চিকিৎসককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর ১টার দিকে বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীয়া জুম্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত কামাল উদ্দিন ওরফে বিএ কামাল (৬৫) ওই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছেন।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে পাহাড়ি এলাকা থেকে একদল সশস্ত্র দুর্বৃত্ত কামাল উদ্দিনের বাড়িতে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে গহীন পাহাড়ি এলাকার দিকে চলে যায়। দুর্বৃত্তদের সবার হাতে ভারি আগ্নেয়াস্ত্র থাকায় পরিবারের কেউ বাধা দিতে পারেননি। অপহরণকারীরা চলে যাওয়ার পরপরই বিষয়টি পুলিশ ও বিজিবিকে জানানো হয়।

টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আবু সাঈদ বলেন, একজন চিকিৎসককে অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাকে উদ্ধারে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অভিযান চালাচ্ছেন। তবে কারা এবং কী কারণে এ অপহরণের ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পরিবারের পক্ষ থেকে কামাল মাস্টারকে দ্রুত ও নিরাপদে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

জেডএম

চট্টগ্রামে পলাশ হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

ইসলামী ব্যাংকের ১৭ লাখ টাকা চুরি, আটক ১

জেঠাতো ভাইয়ের গাছের আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু

আমি চুরি করিনি—১৫ বছরের শিশুর কান্না

চৌদ্দগ্রামে বিয়ে না করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

কুমিল্লায় অনুমোদনহীন ক্লিনিকের ছড়াছড়ি, ঝুঁকিতে রোগীরা

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি নেই ২১ মাস

আমরা কারো ক্ষতি করতে চাই না: কুমিল্লা সিটি প্রশাসক

কসবায় ইটবাহী ট্রাক খাদে, নিহত ২

জলবায়ু পরিবর্তন মানবজাতির অন্যতম বড় চ্যালেঞ্জ