হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে গাছের সঙ্গে জজকোর্ট সেরেস্তাদারের ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে গাছের সঙ্গে জজকোর্ট সেরেস্তাদার এনামুল হকের (৫০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরের দিকে জেলার সদর উপজেলার ফতেহপুর রেলওয়ে ওভারপাস সংলগ্ন এলাকার লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত এনামুল হক একই উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের ফজলু মিয়ার ছেলে ও ফেনী শহরের এলাকার বাসিন্দা।

নিহতের ছেলে সৈকত জানান, সকাল ৭টার দিকে তিনি বাসা থেকে বের হয়েছিলেন। ঘটনাস্থলে গাছের সঙ্গে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

এদিকে ঘটনাস্থল থেকে এনামুল হকের লাশ উদ্ধার ও বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন পুলিশ। ধারনা করা হচ্ছে গলায় জামা পেঁচিয়ে অনেক ধস্তাধস্তি শেষে তাকে হত্যার পর মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি গাজী মোহাম্মদ ফৌজুল আজিম ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন,তদন্ত ছাড়া তাৎক্ষণিক কিছু বলা যাচ্ছে না।

এখনও পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে তেমন কোনো তথ্য দিতে পারেননি। ফলে বিষয়টি নিয়ে পুলিশ এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে। তদন্তে প্রকৃতঘটনা বেরিয়ে আসবে।

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’