হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে ফখরুল ইসলাম মঞ্জু ওরফে বলি (২৫) নামে এক যুবককে পিটিয়ে-কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার হাজীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মান্দার বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।

নিহত বলি বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নং ওয়ার্ডের খালাসী বাড়ির বদিউজ্জামানের ছেলে।

নিহতের বোন শাহনাজ আক্তার টুম্পা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৬টার দিকে বলি তার বড় বোন শাহনাজ আক্তার টুম্পার অসুস্থ মেয়েকে দেখতে তাদের বাড়িতে যায়। সেখান থেকে সকাল সাড়ে ৮টার দিকে পুনরায় নিজের বাড়ি ফেরার পথে উপজেলার হাজীপুর ইউনিয়নের মান্দার বাড়ির দরজায় পৌঁছালে স্থানীয় মোতালেব ও তার ছেলে মিজানের নেতৃত্বে আগে থেকে ১৫/২০ জন কিশোর গ্যাং সদস্য তাকে সিএনজিতে কোপ দেয়। পরে তিনি সিএনজি থেকে পড়ে গেলে তারা বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী দুপুর সোয়া দুইটার সময় আমার দেশকে বলেন, অস্ত্র, বিস্ফোরকসহ নিহত বলির বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুটি ওয়ারেন্ট রয়েছে। এলাকায় তার বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জন-অসন্তোষে তাকে গণপিটুনি দেওয়া হয়। লাশ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিবার মামলা দিলে তা নেওয়া হবে।

এ ঘটনায় নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন দুপুর আড়াইটার সময় আমার দেশকে জানান, এই ঘটনা জানার পর আমাদের সার্কেল এসপি (বেগমগঞ্জ) ও থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠাই। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না