হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

ছবি: আমার দেশ

চট্টগ্রামের পটিয়ায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে পাঁচ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের ফারুকীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান থেকে ছেড়ে আসা পূর্বাণী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (চট্ট মেট্রো-ব-১১-১৯১৯) বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো-গ-৩৫-৬৫২৭) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে প্রাইভেট কারে থাকা পাঁচজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চমেক হাসপাতালে পাঠানো হয়।

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পটিয়া হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পাশাপাশি দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেট কার রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন রয়েছে।

এমএইচ

সীতাকুণ্ডে কালু শাহ (রহ.)-এর ওরসে লাখো মানুষের ঢল

অবহেলিত সড়কের উন্নয়নে জোর, কমবে নাগরিক দুর্ভোগ

বিলবোর্ড দৃশ্যমান করতে মহাসড়কের কাজ কর্তন, থানায় মামলা

বাঁশখালীতে স্কুল কমিটির জাল সনদধারী সভাপতির পদত্যাগ

রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা

কুমিল্লা নগরীতে ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৮ জুন

ভারত সীমান্তে বাংলাদেশির মৃত্যু

চরমোনাই পীরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের নির্দেশ কুমিল্লার এমপির