হোম > সারা দেশ > চট্টগ্রাম

যাদের মাঠে কোনো সমর্থন নেই তারাই পিআর চায়: ড. রশিদ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসামে বিএনপি আয়োজিত সুধী সমাবেশে সাবেক ডাকসু নেতা ও যুবদলের সাবেক শ্রম সম্পাদক ড. রশিদ আহমেদ হোসাইনী বলেছেন, ‘যাদের মাঠে কোনো জনসমর্থন ও অস্তিত্ব নেই, তারাই চায় পিআর পদ্ধতি নির্বাচন।’

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে মোদাফরগঞ্জ আনছারিয়া ফাউন্ডেশন মাঠে আয়োজিত ‘জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার ৩১ দফা বাস্তবায়নে বর্তমান প্রেক্ষাপট ও আমাদের করণীয়’ শীর্ষক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, গত ১৬ বছরে বিএনপিকে বিভক্ত করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসীরা কখনো চাঁদাবাজি করতে পারে না। বিএনপির নামে চাঁদাবাজির যে অভিযোগ ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ অপপ্রচার।

সমাবেশে লাকসাম উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খসরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপি সদস্য এ কে এম আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. আলাউদ্দিন, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম সাঈদ, এবং নওয়াব ফয়েজুন্নেছা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস মজুমদার।

এ সময় লাকসাম ও মনোহরগঞ্জের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আট বছর পর লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে ১১ দলের গণমিছিল

অবৈধ রেলক্রসিংয়ে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন রেলের জিএম

মহালছড়িতে বিদ্যুৎস্পর্শে আনসার সদস্যের মৃত্যু

অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে ফুলগাজীর আনোয়ারের পিএইচডি অর্জন

পাকা ধান পানিতে তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু

জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ১১ দলীয় ঐক্যর বিক্ষোভ

নির্বাচনের পর মানুষের দুর্ভোগ বেড়ে গেছে: মুফতি আবদুল হান্নান

রান্নাঘরের গরম পানিতে ঝলসে ৫ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামে ফের জলাবদ্ধতা, বাঁধ অপসারণের পরও কোমরপানি