হোম > সারা দেশ > চট্টগ্রাম

আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সীতাকুণ্ডে বিএনপির বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

ছবি: আমার দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।

মঙ্গলবার বিকেলে পৌরসভার উত্তর বাজার থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, গুজব ও রাজনৈতিক বিভ্রান্তি ছড়িয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা সীতাকুণ্ড আসনের এমপি আসলাম চৌধুরীর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবরণ ও সাংগঠনিক ভূমিকা তুলে ধরে বক্তারা বলেন, আসলাম চৌধুরীর নেতৃত্বে সীতাকুণ্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার কমল কদর, সদস্য সচিব মোহাম্মদ মোরসালিন, পৌরসভা বিএনপি আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব ছালে আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম- সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী, পৌর বিএনপির ইউসুফ নিজামী, শামসুল আলম আজাদ, মোজাহের উদ্দিন আশরাফ,বখতিয়ার উদ্দিন,উপজেলা যুবদলের আহবায়ক শাহাবুদ্দিন রাজু,সদস্য সচিব মোহাম্মদ ইসমাইল,পৌর যুবদলের আহবায়ক অমলেন্দু কনক, সদস্য সচিব জিয়া উদ্দিন জিয়া, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

কলেজছাত্রী সুমাইয়ার মৃত্যুতে বাঁশখালীতে শোকের ছায়া

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ বরখাস্ত

নিষিদ্ধ আ. লীগের ব্যানার টানিয়ে ইউপি সদস্য গ্রেপ্তার

শ্যালিকাকে অপহরণ ও শ্লীলতাহানির দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন

টেকনাফে বিএনপি ও যুবদলের অবস্থান কর্মসূচি

অফিস বাদ দিয়ে যুবদলের কর্মসূচিতে কুবির কর্মচারী

লোহাগাড়া যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

বহিষ্কৃত শিবির নেতা জিসান রিমান্ড শেষে ফের কারাগারে

হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: জিয়াউর রহমান জিয়া

দেশের সব শিক্ষা ব্যবস্থা এক ছাতার নিচে আনা জরুরি: শিক্ষামন্ত্রী