হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফে গভীর রাতে মৃদু ভূমিকম্প

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

বঙ্গোপসাগরে সৃষ্ট মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে কক্সবাজারের টেকনাফ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪।

টেকনাফে খুব হালকা ঝাঁকুনি দেয়ায় বেশির ভাগ মানুষ এটি টের পাননি বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন।

ভূমিকম্প খুব বেশি অনুভূত না হওয়ায় স্থানীয়দের মধ্যে ছিল না কোনো আতঙ্ক।

টেকনাফ বড় মাদ্রাসার শিক্ষক মাওলানা ইলিয়াছ ফারুকী বলেন, টেকনাফে ভূমিকম্প হালকাভাবে অনুভূত হয়েছে।

ভূকম্পন বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, টেকনাফে অনুভূত ঝাঁকুনি ছিল অত্যন্ত অল্প এবং স্বল্পস্থায়ী। ফলে অধিকাংশ মানুষের ঘুমের মধ্যেই ঘটনাটি কেটে যায়। ভূমিকম্পের উৎপত্তিস্থল বঙ্গোপসাগরের গভীরতা সম্পর্কে তাদের কাছে নির্দিষ্ট তথ্য না থাকলেও আরেক ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইএমএসসি জানিয়েছে, কম্পনটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

ফেনী ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২

শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে সরকার

একটি হৃদয়বিদারক ঘটনা!

উন্নত বাংলাদেশ গড়তে কাজ শুরু করেছে সরকার: কৃষিমন্ত্রী

পথচারীকে বাঁচাতে ডিভাইডারে উল্টে গেলো বাস: নিহত ১ আহত ২০

মিয়ানমারে ফেরার আশায় ঈদ কাটাল রোহিঙ্গারা

নবীনগরের চারগ্রাম ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

চট্টগ্রামে মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে আন্তর্জাতিক সহায়তা দরকার: স্বরাষ্ট্রমন্ত্রী