হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অ্যাম্বুলেন্স

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ছবি: আমার দেশ

কুমিল্লা নগরীর নোয়াগাঁও চৌমুহনী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক নান্টু আহত হয়েছেন। তবে দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সে চালক ছাড়া আর কোনো যাত্রী বা রোগী ছিলেন না।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস জাঙ্গালিয়া রেলস্টেশন এলাকা অতিক্রম করার সময় অ্যাম্বুলেন্সটি রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় চলন্ত ট্রেনের সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি ছিটকে রেললাইনের পাশে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় চালক নান্টু সিট থেকে ছিটকে পড়ে আহত হন। পরে তিনি নিজেই উঠে একটি অটোরিকশায় করে ঘটনাস্থল ত্যাগ করেন বলে রেলওয়ে থানা সূত্রে জানা গেছে। তার বাবার নাম ও বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি কুমিল্লার দেবিদ্বার থানার বাসিন্দা বলে জানা গেছে।

সংবাদ পেয়ে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সোহরাব হোসেন ঘটনাস্থলে পৌঁছান। তিনি রেললাইন থেকে দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সের ভাঙা অংশ সরিয়ে রেল চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা করেন। পরে সুবর্ণ এক্সপ্রেস স্বাভাবিক গতিতে ঘটনাস্থল অতিক্রম করে চট্টগ্রামের দিকে চলে যায়।

কুমিল্লা রেলওয়ে পুলিশ জানিয়েছে, বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এমএইচ

ইয়াবা উদ্ধার, যুবদল নেতাসহ তিনজন গ্রেপ্তার

হত্যাচেষ্টা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল থেকে বিএনপির নেতার দোকান ভাঙচুর, গ্রেপ্তার ২

কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উৎসব বুধবার

বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হচ্ছে হাম-রুবেলার টিকা: চসিক প্রশাসক

উখিয়ায় লোকালয়ে ৭ হাতি, দেড় ঘণ্টার চেষ্টায় বনে ফেরত

গায়ে হাত দিলে হাত টুকরো টুকরো করে বাজারজাত করব

কোরআনি শিক্ষা ছাড়া মানুষ আদর্শবান হতে পারে না

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বিক্ষোভ