হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় সৈনিক লীগের সেক্রেটারী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

ছবি: আমার দেশ।

চট্টগ্রামের পটিয়ায় উপজেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক নাছির মিঞা(৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলা শান্তিরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাছির উপজেলার কোলাগাঁও ইউনিয়নের নং ওয়ার্ডের মৃত দিলু মিয়ার ছেলে।

জানা যায়, নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তৎপরতা চালাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ নিয়মিত অভিযান শুরু করে। তারই ধারাবাহিকতায় ডেভিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে নাছির মিঞাকে শান্তিরহাট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পটিয়া থানায় বিস্ফোরক আইনের মামলা রয়েছে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জানান, গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট মামলা মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চকরিয়ায় মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ

জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ: মো. শাহজাহান

টানা ৪০ দিন জামাতে ফজরের নামাজ পড়ে পুরস্কার পেলেন ২৬ মুসল্লি

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত