হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ার শরী‌ফের লাশ মিললো কুতুব‌দিয়া সৈক‌তে

উপ‌জেলা প্রতি‌নি‌ধি, কুতুবদিয়া (কক্সবাজার)

কক্সবাজারের কুতুবদিয়া সৈক‌তে মো. হোসেন শরীফ (৪৩) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শরীফ কক্সবাজা‌রের উখিয়া উপ‌জেলার ওয়ালাপালং গ্রামের বাসিন্দা ব‌লে জানা গেছে।

বৃহস্প‌তিবার গভীর রাতে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সমিতি রোডের পশ্চিমে সমুদ্রসৈকতে অজ্ঞাত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুতুবদিয়া থানায় নিয়ে আসা হয়। পরে শরীফের জামার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে শনাক্ত করে স্বজনদের খরব দেয়া হয়েছে।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন ব‌লেন, ঠিকানা অনুযা‌য়ী খবর পাঠা‌নো হ‌য়ে‌ছে। লাশ জেলা সদর হাসপাতা‌লে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।

হোস্টেলে ছাত্রের মৃত্যু, অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

পটিয়ায় ভিডিও ফটোগ্রাফারকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ছিনতাই, আহত ২

রোহিঙ্গাদের জন্য আরো ২০০ কোটি টাকা সহায়তা ঘোষণা

চলতি বর্ষায় নগরবাসীকে জলাবদ্ধতার শিকার হতে হবে না: সিডিএ চেয়ারম্যান

চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালক নিহত

শিবির নেতা জিসানের দুই আইনজীবীর এপিপি পদের নিয়োগ বাতিল

কুমিল্লায় কাভার্ডভ্যান থেকে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

মাটি কাটতে গিয়ে পাহাড়ধসে কিশোরের মৃত্যু

খাগড়াছড়িতে মারমা নারীর শ্লীলতাহানির অভিযোগ

ভুলবশত বিষপান, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু