হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে রাতভর বৃষ্টি: পাহাড় ধস, জলাবদ্ধতার আশঙ্কা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকায় রাতভর টানা বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী আরও কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রামে। এতে পাহাড় ধস, নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিসের এই সকর্ত বার্তা আমলে নিয়ে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা মানুষদের নিরাপদে সরে যেতে মাইকিং করা হচ্ছে। একইসাথে তাদের জন্য দেড় শতাধিক আশ্রয়কেন্দ্রও প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার দুপুর ১২টায় আগের ২৪ ঘণ্টায় নগরে ১৫৩. ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরমধ্যে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৭৬. ৬ মিলিমিটার। তবে তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দর এলাকাগুলোতে ৩ নম্বর সকর্ত সংকেত জারি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, নগরের আগ্রাবাদ, হালিশহর, শেরশাহ, বায়েজিদ বোস্তামী, টেক্সটাইল, মুরাদপুর, ছোটপুল, চকবাজারের কিছু এলাকায় পানি জমেছে। তবে স্থানীয়রা আশা করছেন, এই পানি দ্রুত খালে নেমে যাবে।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার