হোম > সারা দেশ > চট্টগ্রাম

সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

উপজেলা প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)

সড়ক দুর্ঘটনায় নিহত এমরান চৌধুরী

চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও হাটহাজারী ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক মো. এমরান চৌধুরী (৩৮) নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়িপুকুরপাড় মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরিফ নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন।

দুই সন্তানের পিতা এমরান চৌধুরী চারিয়া সিকদার পাড়ার মোয়াজ্জেম বাড়ির মৃত বাদশা সারাংয়ের ছেলে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাত ১টার দিকে এমরান চৌধুরী ও একই বাড়ির মুছার ছেলে আরিফ বুড়িপুকুরপাড় এলাকার একটি চায়ের দোকান থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে পেছন থেকে বেপরোয়া গতির কাঠবোঝাই একটি অবৈধ চাঁদের গাড়ি (চট্টগ্রাম-খ-২৯৪৪) তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি গাড়ির নিচে চাপা পড়ে বিধ্বস্ত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে এমরান চৌধুরীকে এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরিফকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী কামাল ও চারিয়া এলাকার আবদুল মতিন রুবেল জানান, আরিফ বর্তমানে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন রাত ৩টার দিকে দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পটিয়ায় শিশু জায়হান হত্যার রহস্য উদঘাটন

বাঁশখালীতে হাতি সংরক্ষণে জনসচেতনতামূলক উঠান বৈঠক

বাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

অবৈধ গ্যাস ব্যবহারে কোটি টাকার ক্ষতি, দুইজন কারাগারে

যাত্রাবাহী বাস শ্যামলীর ধাক্কায় সুপারভাইজার নিহত

স্কুল হোস্টেলে ছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে মামলা

পুলিশ-শীর্ষ সন্ত্রাসীর সহযোগীর অডিও ভাইরাল

ফুলের শুভেচ্ছা নিতে নিতে হয়রান দেবিদ্বারের ইউএনও, বিঘ্নিত দাপ্তরিক কাজ

চট্টগ্রামে হঠাৎ থমকে গেছে দুদকের মামলার কার্যক্রম

আমার নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখতে পাবেন