হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে এবার অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দরে এবার অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। বন্দরের এনসিটি টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত ও শ্রমিক-কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া বিভিন্ন শাস্তিমূলক পদক্ষেপ প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচির ডাক দেয় সংগঠনটি। এতে একাত্মতা পোষণ করেছে চট্টগ্রাম শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), জাতীয়তাবাদী শ্রমিকদল। এতে সচল হওয়ার একদিন পর আবারও অচল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে দেশের প্রধান এই সমুদ্র বন্দরে।

শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. হুমায়ুন কবীর এই কর্মসূচি ঘোষণা করেন। এসময় সংগঠনটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এর ফলে দুই দিন বিরতির পর কাল রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে চার দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট পাণ করবেন শ্রমিকরা। এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

এর আগে গত বৃহস্পতিবার নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের সাথে আলোচনার পর আসন্ন রমজান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুদিনের জন্য অবরোধ স্থগিত করেন শ্রমিকরা। তবে ১৫ শ্রমিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও তাদের সম্পদ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শ্রমিকরা দাবি করছেন, এই সিদ্ধান্ত উপদেষ্টা সাখাওয়াত হোসেনের নির্দেশেই হয়েছে।

শ্রমিকদের ঘোষিত দাবিগুলো হলো-চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটিকে ডিপি ওয়ার্ল্ডকে লীজ না দেয়ার ঘোষণা দিতে হবে। চট্টগ্রাম বন্দরের সংকটের প্রধান কারণ চেয়ারম্যান এম মনিরুজ্জামানকে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান পদ থেকে প্রত্যাহার করতে হবে। বিগত আন্দোলনে যে সকল কর্মচারীদের বিরুদ্ধে বদলী, চার্জশিট, সাময়িক বরখাস্ত পদাবনতিসহ নানাবিধ শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা বাতিল করে প্রত্যেক কর্মচারীকে চট্টগ্রামের বন্দরের স্ব স্ব পদে পুনর্বহাল করতে হবে। আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে কোনরূপ মামলাসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে না।

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর সংবাদ সম্মেলনে বলেন, চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ কাল রবিবার (৮ ফেব্রুয়ারি) পুনরায় সকাল ৮টা থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট আহ্বান করবে। সংশ্লিষ্ট সকল শ্রমিক কর্মচারীদেরকে এই ধর্মঘট পালন করে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় সহায়তা করার আহ্বান জানাচ্ছি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটিকে ডিপি ওয়ার্ল্ডকে লীজ দেয়ার প্রক্রিয়া প্রতিবাদে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ ২৪ ঘণ্টা করে সর্বমোট ৯৬ ঘণ্টার কর্ম বিরতি পালন করে। তবে সরকার বা কর্তৃপক্ষ সংকট নিরসনে কোনো আলোচনার উদ্যোগ গ্রহণ করেনি। গত ৫ ফেব্রুয়ারি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন দুপুর আড়াইটায় আমাদের সাথে আলোচনায় অংশ গ্রহণ করেন। সেই আলোচনা সভায় আমরা তার কাছে চার দফা দাবী উপস্থাপন করি।

এবার আন্তর্জাতিক মানের নির্বাচনের সবকিছু করবে সরকার: চট্টগ্রামের ডিসি

জুনায়েদের খেজুর গাছ ছেড়ে রুমিনের হাঁসের প্রচার: ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার

ধানের শীষের প্রচারে নামলেন বিএসবিএর সভাপতি

গভীর রাতে জামায়াত প্রার্থীর নির্বাচনি অফিসে আগুন

পুলিশের তাণ্ডব নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের আভাস: এবি পার্টির চেয়ারম্যান

পারিবারিক ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বে বোনের বিরুদ্ধে ভাইয়ের মামলা

বেগমগঞ্জে ১১ দলের নির্বাচনি অফিসে আগুন

১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধের অনুরোধ জানালেন বিএনপির প্রার্থী

গভীর সমুদ্রে দুই আর্টিসানাল ট্রলিং বোট, ১০০০ কেজি মাছসহ ধরা ৩৪ জেলে

জাল ভোট কেউ দিতে আসলে প্রতিহত করা হবে: জামায়াতের প্রার্থী