হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাঁচবিবিতে তিল চাষে বাড়তি আয়ের স্বপ্ন

আব্দুল হাই, পাঁচবিবি (জয়পুরহাট)

পাঁচবিবিতে তিল চাষ। ছবি: সংগৃহীত

পতিত জমি, রাস্তার পাশ কিংবা ফসলের জমির আইলসহ অব্যবহৃত এসব জায়গায় তিল চাষ করে বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কৃষকরা। স্বল্প খরচ, কম পরিচর্যা এবং ভালো বাজারদরের কারণে তিল চাষে তাদের আগ্রহ দিনদিন বাড়ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বাগজানা, ধরঞ্জী, আয়মারসুলপুর ও বালিঘাটা ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ১৫ হেক্টর জমিতে তিলের আবাদ হয়েছে। সাধারণত বসতবাড়ির আশপাশে, পুকুরপাড়ে, রাস্তার ধারে এবং জমির আইলে এই ফসল চাষ করা হয়। অনুকূল আবহাওয়া থাকলে এবার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। তিল শুধু ভোজ্যতেলের উৎস নয়, খাদ্য ও প্রসাধনী শিল্পেও এর ব্যাপক ব্যবহার রয়েছে। তিলের খাজা, লাড্ডু, বিস্কুট, মোয়া ও ভর্তার বেশ চাহিদা থাকায় স্থানীয় বাজারের পাশাপাশি বাইরের জেলাগুলোতেও তিলের ভালো দাম পাওয়া যাচ্ছে।

কৃষকদের তথ্যমতে, প্রতি বিঘা জমিতে তিল চাষে সার ও অন্যান্য বাবদ খরচ হয় মাত্র তিন থেকে চার হাজার টাকা। বিপরীতে ফলন পাওয়া যায় তিন থেকে চার মণ। বর্তমানে মানভেদে প্রতি মণ তিল ১০ থেকে ১২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। সে হিসেবে খরচ বাদ দিয়ে বিঘাপ্রতি ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত লাভের সম্ভাবনা রয়েছে। মাত্র ৮০ থেকে ১০০ দিনের মধ্যে ফসল ঘরে তোলা যায়। এছাড়া শুকনো তিলগাছ জ্বালানি হিসেবেও কাজে লাগে।

উপজেলার দমদমা গ্রামের কৃষক আনিছুর রহমান বলেন, ‘তিল চাষে সার ও কীটনাশক তেমন লাগে না। গরু-ছাগল তিলগাছ খায় না বলে বাড়তি পাহারার খরচ নেই। তাই প্রতি বছরের মতো এবারও তিন বিঘা অনাবাদি জমিতে তিল বুনেছি।’ ধরঞ্জী গ্রামের আমিনুল ইসলাম এক বিঘা সবজি ক্ষেতের চারপাশের আইলে তিল চাষ করেছেন।

তিনি জানান, তিলগাছ জমির প্রাকৃতিক বেড়া হিসেবে কাজ করায় গরু-ছাগল ক্ষেতে ঢুকতে পারে না। এতে আলাদাভাবে বেড়া দেওয়ার খরচ বেঁচে গেছে। কাঁচনা গ্রামের ইমরান আলী ১৬ শতক জমিতে তিল বুনেছেন পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি আয়ের আশায়। অন্যদিকে, নিজের জমি না থাকায় চকশিমুলিয়া গ্রামের নরেশ দাস প্রায় আধা কিলোমিটার রাস্তার দুই পাশে তিল চাষ করে ভালো ফলন পেয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রাণী সেহানবীশ জানান, পতিত ও অব্যবহৃত জমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং কৃষকদের বাড়তি আয়ের সুযোগ করে দিতে তিল চাষে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।

সম্পাদনা: তামান্না

পটিয়ায় ৩০ কৃষককে অপহরণ, মুক্তিপণে ফিরলেন ১৮ জন

জনবলের সংকটে মুখ থুবড়ে পড়েছে মৎস্য প্রজনন কেন্দ্র

চবির হলে মাদক সেবন, ৮ জনকে শনাক্ত এবং মাদকসামগ্রী উদ্ধার

জনবলের সংকটে মুখ থুবড়ে পড়েছে মৎস্য প্রজনন কেন্দ্র

প্রধানমন্ত্রীর জন্মদিনে নোয়াখালীতে এতিম শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে ফেনীতে বিএনপির বিক্ষোভ

কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি: ওসিকে ছাত্রলীগের হুমকি

নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে দায়িত্ব ছেড়ে দিন: স্বরাষ্ট্রমন্ত্রীকে রাফি

আ.লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি

জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ থাকবে না: মাওলানা আবদুল হালিম