হোম > সারা দেশ > চট্টগ্রাম

গণদোয়ার আয়োজন করে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

‎আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফেনী- ১ আসনের প্রার্থী বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় তার নিজ আসনের পরশুরাম উপজেলায় গণদোয়া ও কোরআন খতমের আয়োজন করা হয়।

‎মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে পরশুরাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

‎দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী- ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।

‎উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিলের সভাপতিত্বে গণদোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ খালেক, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ ও সদস্য সচিব মাহাবুবুল হক মজুমদার, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোশেদ আলম মিলন।

‎গণদোয়া উপলক্ষে স্কুল মাঠে উপজেলার মির্জানগর, চিথলিয়া, বক্সমাহমুদ ও পৌর এলাকার সাধারণ মানুষসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। এ সময় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারো মানুষের ফরিয়াদে এক আবেগঘন পরিবেশের তৈরি হয়। 

‎খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী তাকিয়া জামে মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া।

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে ডিসির ছয় মাসপূর্তিতে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আ.লীগ আইনজীবীদের মহড়া

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরশনে বন বিভাগের বৈঠক

উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল নারীর

৭০ বছরের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উন্নয়নের আশ্বাস এমপি শামসুন্নাহারের

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: জামায়াত এমপি শাহজাহান

সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড