হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রাণের চেয়ে প্রিয় ‘হাঁস’ই পেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া– ২ (সরাইল–আশুগঞ্জ) আসনে বিএনপি সমর্থিত জমিয়ত প্রার্থী জুনায়েদ আল হাবিবের প্রতিদ্বন্দী হিসেবে প্রাণের চেয়ে প্রিয় ‘হাস’ই প্রতীক হিসেবে পেয়েছেন দলটির বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তার হাতে প্রতীক বরাদ্দের চিঠি তুলে দেন।

প্রতীক পাওয়ার পর প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমি আমার ভোটার ও কর্মী–সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তারাই আমাকে আজকের এই অবস্থানে এনেছেন। আমাকে দেখলেই ছোট ছোট শিশুরা চিৎকার করে বলে—আমাদের ‘হাঁস’ মার্কা। তাই এই প্রতীক শুধু আমার নয়, এটি আমার ভোটারদের প্রতীক।

নিজের পালিত ‘হাঁস’ চুরির ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি হাঁস পালতাম। আমার হাঁস চুরি হলে আমি চোরকে ছাড় দিইনি—মামলা করেছি, জেলও হয়েছে। আমার এই হাঁস প্রতীক যদি কেউ চুরি করার চিন্তাও করে, তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়া– ২ আসনের সাধারণ মানুষের প্রার্থী। ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন, তারা যেভাবে চাইবেন, যেভাবে বলবেন, সেভাবেই এই এলাকার উন্নয়ন করব।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার