হোম > সারা দেশ > চট্টগ্রাম

আখাউড়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, আখাউড়া (ব্রাহ্মণাবড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বজ্রপাতে দুটি গরুসহ সেলিম মিয়া (৬০) ও জামির খা (২১) নামে দুইজন কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের রুটি ও বনগজ গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে।

ধরখার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশেক মিয়া জানান, রোববার বিকেল জমিতে ধানের খড় শুকানোর সময় বজ্রপাতে সেলিম মিয়ার মৃত্যু হয়। বিকেল ৫টার দিকে বজ্রপাতে মারা যায় বনগজ গ্রামের জামির খান। গ্রামের পশ্চিম দিকে গরুকে খাবার খাওয়ানো সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় জামির খানের দুটি গরু মারা যায়।

নিহত শেখ সেলিম মিয়া ধরখার ইউনিয়নের রুটি গ্রামের নোয়াব মিয়ার ছেলে ও জামির খান একই ইউনিয়নের বনগজ গ্রামের মদন খানের ছেলে। তারা পেশায় কৃষক ছিলেন।

ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়

শিবির নেতার অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন

শিক্ষক হিসেবে নয়, মানুষ হিসেবেও দায়িত্ব পালন করতে হবে: চট্রগ্রাম ডিসি

হাজীগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন শিবির নেতা জিসান: পুলিশ সুপার

বিশেষ সংস্থার হোয়াটসঅ্যাপ বার্তা, ক্রিকেটার নাঈমকে নিয়ে যা ঘটলো

দিল্লির প্রেসক্রিপশনে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: নাসীরউদ্দীন পাটোয়ারী

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হলো উদয় বিতর্ক প্রতিযোগিতা