হোম > সারা দেশ > চট্টগ্রাম

দৌলতখানে ২৩ ব্যারেল অবৈধ জ্বালানি ও ভোজ্যতেল জব্দ

উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা)

ছবি: আমার দেশ

ভোলার দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ২৩ ব্যারেল জ্বালানি ও ভোজ্যতেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত গভীর রাতে পাতারখালসংলগ্ন স্লুইসগেট এলাকার কয়েকটি দোকানঘরে অভিযান চালিয়ে (পেট্রোল, ডিজেল, অকটেন ও সোয়াবিন তেল) এসব চোরাই জ্বালানি ও ভোজ্যতেল জব্দ করা হয়।

পরে জব্দকৃত তেল দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর উপস্থিতিতে উপজেলা ভূমি অফিসে নিয়ে রাখা হয়।

জব্দকৃত এসব জ্বালানি ও ভোজ্যতেল শুক্রবার (২৪ এপ্রিল) পরিমাপ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারনির্ধারিত মূল্যে স্থানীয় তেল ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হবে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী আমার দেশ বলেন, জব্দকৃত তেলের পরিমাপ করা হয়নি। পরিমাপ করে তেল বিক্রির চালান রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্কুলশিক্ষিকা