হোম > সারা দেশ > চট্টগ্রাম

গুইমারায় দুষ্কৃতকারীদের গুলিতে নিহত তিনজনের দাহ সম্পন্ন

উপজেলা প্রতিনিধি, গুইমারা (খাগড়াছড়ি)

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ২৮ সেপ্টেম্বর রামসু বাজারের ঘটনায় নিহত ৩ পাহাড়ি যুবকের লাশ ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন।

রাতেই শোকাহত পরিবারের সদস্য ও এলাকাবাসী নিহতদের দাহক্রিয়া সম্পন্ন করেছে। থোয়াইচিং মারমা (২৫), পিতা হ্লাচাই মারমাকে বটতলাপাড়া, আখ্র মারমা (২৪), পিতা আপ্রু মারমাকে সাইংগুলিপাড়া, আথুই প্রু মারমা (২৬), পিতা থোয়াইহ্লাঅং মারমাকে লিচু বাগানে দাহ করা হয়েছে। নিহত তিনজনের বাড়ি গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়নে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল চৌধুরী জানান, রাত সাড়ে দশটায় স্বজনদের কাছে নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে। রাতেই নিহতদের দাহক্রিয়া সম্পন্ন করা হয়।

হোস্টেলে ছাত্রের মৃত্যু, অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

পটিয়ায় ভিডিও ফটোগ্রাফারকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ছিনতাই, আহত ২

রোহিঙ্গাদের জন্য আরো ২০০ কোটি টাকা সহায়তা ঘোষণা

চলতি বর্ষায় নগরবাসীকে জলাবদ্ধতার শিকার হতে হবে না: সিডিএ চেয়ারম্যান

চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালক নিহত

শিবির নেতা জিসানের দুই আইনজীবীর এপিপি পদের নিয়োগ বাতিল

কুমিল্লায় কাভার্ডভ্যান থেকে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

মাটি কাটতে গিয়ে পাহাড়ধসে কিশোরের মৃত্যু

খাগড়াছড়িতে মারমা নারীর শ্লীলতাহানির অভিযোগ

ভুলবশত বিষপান, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু