হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাইমচরে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী আটক

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

চাঁদপুরের হাইমচরে এক পৈশাচিক ঘটনায় নিজ স্বামীর হাতে খুন হয়েছেন সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী কাকলি বেগম। রোববার (২৩ নভেম্বর) বিকেলে ৪নং নীলকমল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রাঢ়ী কান্দি এলাকায় ধানক্ষেতের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘাতক স্বামী জহিরুলকে আটক করেছে পুলিশ।

আটকের পর স্বামী জহিরুল স্বীকার করেন, স্ত্রীর গর্ভের সন্তানটি তার নয় এমন সন্দেহে এবং তার 'অনৈতিক কর্মকাণ্ড' মেনে নিতে না পারায় স্ত্রীকে হাত-পা বেঁধে হত্যা করেছেন।

নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান মনির শিকদারের মাধ্যমে খবর পেয়ে ঈশানবালা বাহেরচর পুলিশ ফাঁড়ির এসআই কবিরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লাশ উদ্ধার করে এবং জহিরুলকে আটক করে।

হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহআলম জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘাতক স্বামীকে আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থার কার্যক্রম চলমান রয়েছে। চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত কাকলি বেগমের পরিবার ঘাতক জহিরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। এই ঘটনায় নীলকমল এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

রাউজানে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৫৪

ফাঁদ পেতে মেছো বিড়াল পিটিয়ে মারলো মুরগির খামার মালিক

মতলব উত্তরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে সাংবাদিক প্রবেশ নিষেধ

লাকসামে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুমিল্লায় সরকারি রাস্তা বন্ধ করে দুই ভাইয়ের দেয়াল নির্মাণ

‘জুলাই-আগস্ট’ গ্রাফিতি মুছে ‘গুপ্ত’ লিখলো ছাত্রদল