হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনী-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী খালেদ

জেলা প্রতিনিধি, ফেনী

ছবি: আমার দেশ।

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে প্রার্থীতা ফিরে পেলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী খালেদ মাহমুদ মাসুদ। এর আগে, যাচাই-বাছাইয়ে তাকে সমর্থনকারী হিসেবে স্বাক্ষর করা ভোটারকে মৃত দাবি করে মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক।

রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশনে এ আদেশের বিরুদ্ধে আপিল শুনানিতে মৃত দাবি করা সেই ভোটারকে নিয়ে হাজির হন মাসুদ। যাচাই-বাছাই শেষে খালেদ মাহমুদ মাসুদের মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয় কমিশন।

এব্যাপারে, খালেদ মাহমুদ মাসুদ জানান, স্বতন্ত্র প্রার্থীদের ৫ শতাংশ ভোটারের স্বাক্ষর দেয়ার নিয়ম অনুযায়ী তিনি আনোয়ারা বেগম নামের একজন ভোটারের স্বাক্ষর জমা দিয়েছিলেন। কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা তার বিরুদ্ধে মৃত আনোয়ারা বেগমের স্বাক্ষর জাল করার অভিযোগ তুলে মনোনয়ন অবৈধ ঘোষণা করেন।

অথচ যেই আনোয়ারাকে মৃত দাবি করা হয়েছে, তিনি স্বাক্ষরই দিতে পারতেন না। তিনি আঙুলের ছাপ ব্যবহার করতেন। তাই আমি নির্বাচন কমিশনের আপিল শুনানিতে সরাসরি জীবিত আনোয়ারা বেগমকে নিয়ে হাজির করি। নির্বাচন কমিশন স্বাক্ষর যাচাই করে মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন।

সাংবাদিকদের বেতন-ভাতা ও ওয়েজবোর্ড বাস্তবায়ন নিয়ে কাজ করছে সরকার

অভিযান শুরুর আগেই পালাল শীর্ষ সন্ত্রাসীরা, প্রশাসনের চেয়ে শক্তিশালী নেটওয়ার্ক তাদের

কুরআন হাতে প্রতিজ্ঞা করে সন্ত্রাসী সাজ্জাদের দলে যোগ দিতেন যুবকরা

রাউজানে অবৈধ ইটভাটাকে লাখ টাকা জরিমানা

মুছাপুরে রেগুলেটর না থাকায় নদী ভাঙন রোধ করা যাচ্ছে না

রামুতে পুলিশের যৌথ অভিযানে অপহৃত দুই কৃষক উদ্ধার

দোলনায় খেলতে গিয়ে ওড়না পেঁচিয়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার

সম্পত্তির ভাগ নিয়ে বাবাকে মারধর দুই ছেলের, হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা