হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজার সমুদ্র উপকূলে আবারো ভেসে এলো মৃত ডলফিন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজার সমুদ্র সৈকতে আবারো ভেসে এসেছে মৃত ডলফিন। এ নিয়ে গত ৫ দিনে অন্তত দুইটি মৃত ডলফিন ভেসে এসেছে। ভেসে আসা দুটি ডলফিনের শরীরেই আঘাতের চিহ্ন দেখা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার সকালেও একটি মৃত ডলফিন ভেসে এসে উখিয়ার মনখালী সমুদ্র সৈকতের বালিয়াড়িতে আটকা পড়ে।

সুত্র বলছে, ভেসে আসা মৃত ডলফিনটি ‘ইরাবতী ডলফিন’, যার বৈজ্ঞানিক নাম অরকায়েলা ব্রেভিরোস্ট্রিস। এই প্রজাতির ডলফিন সাধারণত সমুদ্রের উপকূলীয় এলাকা ও নদীর মোহনায় বিচরণ করে।

স্থানীয়রা জানিয়েছেন, রোববার সকাল থেকেই বড় আকৃতির মৃত ডলফিনটি সৈকতের বালিয়াড়িতে পড়ে থাকতে দেখেছেন তারা। ডলফিনটির শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। তাদের মতে, সোমবার সকাল পর্যন্তও সেটি ওই স্থানেই পড়েছিল।

প্রসঙ্গত, ইতোপূর্বে বৃহস্পতিবারও (১৮ ডিসেম্বর) টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী সমুদ্র সৈকতে আরেকটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছিল। সেটির শরীরেও নানা স্থানে আঘাতের চিহ্ন ছিল।

ধারণা করা হচ্ছে, জেলেদের জালে আটকা পড়ে ডলফিন গুলো মারা যাচ্ছে। পরে ওই সব ডলফিন সমুদ্র উপকূলে ভেসে আসছে।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি