হোম > সারা দেশ > চট্টগ্রাম

জারিয়া লোকাল ট্রেন চালুর দাবিতে লংমার্চ ঘোষণা

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

জারিয়া-ময়মনসিংহ রেলপথে জারিয়া লোকাল ট্রেন চালুর দাবিতে লংমার্চ ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নেত্রকোনার পূর্বধলা রেলস্টেশনে এক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করে ‘পূর্বধলা সম্মিলিত সামাজিক স্বেচ্ছাসেবী ঐক্যজোট’।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৯টায় পূর্বধলা উপজেলা সদরের হেলিপ্যাড মাঠ থেকে লংমার্চ শুরু হয়ে জেলা প্রশাসকের (ডিসি) অফিসে গিয়ে শেষ হবে। লংমার্চে অংশ নিতে মোটরসাইকেল, অটো, ভ্যান, পিকআপ ও ট্রাকসহ যেকোনো বাহন নিয়ে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

সমাবেশে বক্তব্য রাখেন, রেডলাইন সভাপতি ইমতিয়াজ আহমেদ সজিব, সাধারণ সম্পাদক সাকিব আব্দুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক তুষার দও, এসি ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক, বাট্টা বাদ্রারস ক্লাবের সভাপতি শাহরিয়ার আল নোমান, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিন আহমেদ, মঙ্গলবাড়ি যুব সংঘের সভাপতি মোহাম্মদ আলী ছিদ্দিকী তুরাগ, সাধারণ সম্পাদক ইকবাল কবির পিয়াস, বৈষম্য আন্দোলনের ছাত্রনেতা ফুয়াদ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল শিকদার, যুবদল নেতা গাফ্ফার প্রমুখ।

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার