হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবির হলে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা পড়লেন ৮ জন, মাদক সামগ্রী উদ্ধার

প্রতিনিধি, চবি

উদ্ধার করা সরঞ্জাম ও বিয়ারের বোতল। ছবি: আমার দেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় সাত শিক্ষার্থীসহ আটজনকে শনাক্ত করেছে হল প্রশাসন। এ সময় একটি কক্ষ থেকে গাঁজা, ইলেকট্রনিক সিগারেট, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম ও বিয়ারের বোতল উদ্ধার করা হয়েছে। পরে কক্ষটি সিলগালা করে দেওয়া হয়।

শুক্রবার সন্ধ্যায় হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষে প্রথম অভিযান চালানো হয়। পরে একই ব্লকের ১০৪ নম্বর কক্ষে তল্লাশি চালাতে গেলে দুই আবাসিক শিক্ষককে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।

হল প্রশাসন ও প্রক্টরিয়াল সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ৬১২ নম্বর কক্ষে অভিযান চালান। এ সময় কক্ষটিতে সাত শিক্ষার্থী ও একজন অতিথিকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে সেখান থেকে গাঁজা, ইলেকট্রনিক সিগারেটসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম ও বিয়ারের বোতল উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আবাসিক আসন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে হল প্রশাসন।

মাদক সেবনের অভিযোগে শনাক্ত হওয়া সাত শিক্ষার্থী হলেন ফার্মেসি বিভাগের স্মিত রেমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শাফিউস জামান অয়ন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের মিনহাজুল ইসলাম, আধুনিক ভাষা ইনস্টিটিউটের শাওন খান, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ইজনূর সায়মুন, সমাজতত্ত্ব বিভাগের ফাহিম আহমেদ শাহিদ ও মো. মাহাবুব রহমান। এ ছাড়া কামরুল ইসলাম নামে একজন বহিরাগতও সেখানে ছিলেন।

অন্যদিকে, একই ব্লকের ১০৪ নম্বর কক্ষে অভিযান চালানোর সময় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থী ইবরাজ হাসান মাহমুদ সামিরের বিরুদ্ধে দুই আবাসিক শিক্ষককে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে।

মাদক পাওয়ার বিষয়ে জানতে চাইলে ৬১২ নম্বর কক্ষের শিক্ষার্থী ফাহিম আহমেদ আমার দেশকে বলেন, আমরা মাদক সেবন করি না। আমাদের রুমে যে গেস্ট এসেছিল, উনিই মূলত মাদক এনেছিলেন।

ওই কক্ষের অতিথি কামরুল হাসানকে ফোন করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি ফোন কেটে দেন।

শিক্ষককে ধাক্কা দেওয়ার অভিযোগ অস্বীকার করে ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান আমার দেশকে বলেন, আমি কোনো শিক্ষককে ধাক্কা দিইনি। আমি এক বড় ভাইকে ধাক্কা দিয়েছিলাম।

অন্য শিক্ষার্থী ইবরাজ হাসান মাহমুদ সামিও শিক্ষককে ধাক্কা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচ. ফারুক বলেন, অভিযান চালিয়ে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ আলামত উদ্ধার করা হয়েছে। কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আবাসিক আসন বাতিল করা হবে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, গান-বাজনার কথা বলে তাঁরা সেখানে মাদক সেবন করছিলেন। সেখানে আটজনকে মাদক সেবনরত অবস্থায় পাই। কক্ষের চারটি টেবিলে কোনো বই পাওয়া যায়নি, মাদক পাওয়া গেছে। কাঁচা গাঁজা, ইলেকট্রনিক সিগারেটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। বিয়ারের বোতলও পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ‘কক্ষটি সিলগালা করা হয়েছে। আবাসিক আসনের বিষয়ে হল প্রশাসন সিদ্ধান্ত নেবে। একাডেমিক শাস্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে। অন্য একটি কক্ষে অভিযান চালানোর সময় এক শিক্ষার্থী আমাদের হাউস টিউটরকে শিক্ষার্থী ভেবে কক্ষে প্রবেশে বাধা দিতে ধাক্কা দিয়েছিলেন। পরে তারা এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।

জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে মৎস্য প্রজনন কেন্দ্র

জনবলের সংকটে মুখ থুবড়ে পড়েছে মৎস্য প্রজনন কেন্দ্র

প্রধানমন্ত্রীর জন্মদিনে নোয়াখালীতে এতিম শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে ফেনীতে বিএনপির বিক্ষোভ

কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি: ওসিকে ছাত্রলীগের হুমকি

নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে দায়িত্ব ছেড়ে দিন: স্বরাষ্ট্রমন্ত্রীকে রাফি

আ.লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি

জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ থাকবে না: মাওলানা আবদুল হালিম

অর্থনীতির অগ্রযাত্রা নস্যাৎ করতে দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে: অর্থমন্ত্রী

রামুতে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৪