হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সা. সম্পাদকের ইন্তেকাল

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বারবার কারা নির্যাতিত নেতা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, রামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও ৭নং দরবেশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুবুর রহমান (ভিপি) বাহার ইন্তেকাল করেছেন।

শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে রামগঞ্জ সরকারি কলেজছাত্র সংসদ সাবেক নেতৃবৃন্দ, রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক মজু, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন(জি এস মনোয়ার), রামগঞ্জ আসনের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী শাহাদাত হোসেন সেলিম বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জামায়াতের সংসদ সদস্য প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী, ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী মো. জাকির হোসেন পাটোয়ারী এনসিপির সংসদ সদস্য প্রার্থী মাহবুব আলম এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নেতৃবৃন্দ এক শোক বার্তায় বলেন ভিপি মাহবুবুর রহমান বাহারের মৃত্যুতে রামগঞ্জ বাসী রাজনীতি অঙ্গনের এক নক্ষত্রকে হারালো। আজ শুক্রবার সকাল ১১টায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭