হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃ্ত্যু

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যাওয়া শিশু নূর মোহাম্মদের (৫) লাশ চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার করেছে। আজ এ ঘটনা ঘটে উপজেলার পশ্চিম ইছাপুরা গ্রামে।

জানা যায়, ইছাপুরা গ্রামের নূর আলমের ছেলে নূর মোহাম্মদ মায়ের সঙ্গে পুকুর পাড়ে যায়। এ সময় পরিবারের সবাই পুকুরে গোসল করতে নামে। নুর মোহাম্মদ তখন পুকুর পাড়ে দাঁড়ানো ছিল। একপর্যায়ে পা ফসকে শিশুটি পানিতে পড়ে যায়।

পরে শিশুটির মা সুমি বেগম, ফুফু, খালু পুকুরে খোঁজাখুঁজি করে না পেলে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

দুপুরে চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি টিমের সহযোগিতায় হাজীগঞ্জ ফায়ার সার্ভিস পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মো. বাহার উদ্দিন জানান, ড্রেজারের মাধ্যমে মাটি তোলায় পুকুরটি অনেক গভীর হয়। শিশুটি পা ফসকে পুকুরের গভীরে তলিয়ে যায়। পরে আমরা গিয়ে প্রায় ৪০-৪৫ ফুট গভীর থেকে শিশুটির লাশ উদ্ধার করি।

হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক জানান, ইছাপুরা গ্রামে পানিতে পড়ে শিশু নিখোঁজের খবর পেয়ে সেখানে এসআই সায়েমকে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা শিশুটির লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

চবি ছাত্রদল সাধারণ সম্পাদককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী, দিলেন বিভিন্ন পরামর্শ

কৃষকের অধিকার আদায়ে তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে

ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়

শিবির নেতার অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন

শিক্ষক হিসেবে নয়, মানুষ হিসেবেও দায়িত্ব পালন করতে হবে: চট্রগ্রাম ডিসি

হাজীগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন শিবির নেতা জিসান: পুলিশ সুপার

বিশেষ সংস্থার হোয়াটসঅ্যাপ বার্তা, ক্রিকেটার নাঈমকে নিয়ে যা ঘটলো

দিল্লির প্রেসক্রিপশনে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: নাসীরউদ্দীন পাটোয়ারী