হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেবিদ্বারে বিএনপিতে যোগদানের পর গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

কুমিল্লার দেবিদ্বারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২০০ নেতাকর্মী বিএনপিতে যোগদানের পরদিন তীব্র সমালোচনার মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের এক জেলা নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার বড়শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. শাহিন মিয়া। তিনি উপজেলার বড়শালঘর গ্রামের মৃত মো. শহীদ মিয়ার ছেলে এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি।

স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার দেবিদ্বারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২০০ নেতাকর্মী গত রোববার কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ধানের শীষের প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল হাসান মুন্সির বাড়িতে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। ওই দিন তাঁদের সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আলম হাজারী ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. শাহিন মিয়াও বিএনপিতে যোগ দেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শামসুল আলম শাহ বলেন, দেবিদ্বারের বড়শালঘর এলাকা থেকে শাহিন মিয়া নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

এসআর

উখিয়ায় আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণ, আহত ১

হাজীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭০১ শিক্ষার্থী অনুপস্থিত

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের পাশে প্রকাশ্যে হরিণ জবাই

চট্টগ্রামে জব্দ ৬০ হাজার লিটার চোরাই মেরিন ফুয়েল নিলামে বিক্রির সিদ্ধান্ত

মাননীয় স্পিকার আমি এলাকায় মুখ দেখাতে পারি না: সংসদে হাসনাত আবদুল্লাহ

চিকিৎসা নিতে হাসপাতালে হাজির অসুস্থ কাক

মিরসরাইয়ে ডাকাতির ৮ ঘণ্টা মধ্যে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম শহরে মাত্রাতিরিক্ত লোডশেডিং

ডিজেল ও জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে তিন জাহাজ

দেবিদ্বারে কাভারভ্যানের চাপায় মা-ছেলের মৃত্যু, আহত ২