চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে।
সোমবার ভোর ৫টার দিকে তাকে কেরানীগঞ্জের কারাগারে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ওই কারাগারেই রয়েছেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিশেষ কারণে অথবা কোনো বন্দি আলোচিত হওয়ার কারণে নিয়মমাফিক তাকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়। এর অংশ হিসেবে চিন্ময় কৃষ্ণ দাশকে সোমবার ভোর ৫টায় কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে রয়েছেন।’
চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। তার বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এমই