কৃষিসংক্রান্ত আলোচনায় এমপি শাহজাহান
বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের এমপি মো. শাহজাহান বলেছেন, কৃষক-কৃষাণীসহ সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে কৃষিতে সফলতা আসবে।
মঙ্গলবার নোয়াখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম কৃষিসংক্রান্ত পার্টনার কংগ্রেসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়রা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোশরেফুল হাসান। এতে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মনসুর আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিম উল্যা বাহার হিরন চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংবাদিক লিয়াকত আলী খান প্রমূখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণকারী কর্মকর্তা শফিকুল ইসলাম পাটোয়ার।
এতে কৃষক সাংবাদিক জনপ্রতিনিধি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
শাহজাহান বলেন, বেশি ফলনের জন্য রাসায়নিক ও কীটনাশক সহ নানা প্রযুক্তির অদিক ব্যবহারের কারণে উপকারিতাও হচ্ছে। অতীতে ন্যাশরাল চাষাবাদ ও উৎপাদন হতো, তাতে ক্ষতিটা কম হতো। বর্তমানে প্রযুক্তি নির্ভর হওয়ায় ক্ষতির পরিমাণটা বেড়ে গেছে। তাই রাসায়নিক ও কীটনাশক ব্যবহারে কৃষির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী সহ আমাদের কৃষকদের অবশ্যই সচেতন ও সতর্ক হতে হবে।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার ছিল কৃষিবান্ধব সরকার। তাদের যোগ্য উত্তরসূরি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও কৃষিবান্ধব সরকার। কৃষকের মাঝে ন্যায্য মূল্যে সার বীজ কীটনাশকসহ যাবতীয় কৃষি উপকরণ সরবরাহ এবং কৃষি কার্ড প্রদানের যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন সরকার। দেশকে একটি আধুনিক ও উন্নত রাষ্ট্র বিনির্মাণে সরকার প্রদানসহ দলের সকলের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেন।
এএস