হোম > সারা দেশ > চট্টগ্রাম

রহিম ডাকাতের আস্তানায় র‍্যাবের অভিযান, অস্ত্র উদ্ধার ‍

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

কক্সবাজারের রামু থানাধীন গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী এলাকায় অভিযান চালিয়ে একটি দেশে তৈরি একনলা বন্দুক ও ছয়টি ডামি বন্দুক উদ্ধার করেছে র‍্যাব-১৫।

র‍্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১৫ সিপিএসসি কক্সবাজারের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রহিম ডাকাতের আস্তানায় কিছু সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে।

এরপর র‍্যাব সদস্যরা মাঝিরকাটা বেলতলী এলাকায় অভিযান পরিচালনা করলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা একটি দেশে তৈরি একনলা বন্দুক ও ছয়টি দেশে তৈরি একনলা ডামি বন্দুক ফেলে পালিয়ে যায়।

র‍্যাব উদ্ধারকৃত অস্ত্রগুলো জব্দ করে রামু থানায় হস্তান্তর করেছে।

র‍্যাবের ধারণা, সন্ত্রাসীরা এলাকায় আতঙ্ক সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য এসব অস্ত্র তাদের হেফাজতে রেখেছিল।

পলাতক সন্ত্রাসীদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১৫।

এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকালে বিএনপির শোক

হাজীগঞ্জে পিকআপ ও দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত আটক

চকরিয়ায় মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ

জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ: মো. শাহজাহান

টানা ৪০ দিন জামাতে ফজরের নামাজ পড়ে পুরস্কার পেলেন ২৬ মুসল্লি

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ