হোম > সারা দেশ > চট্টগ্রাম

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে তিন স্যানিটারি ইন্সপেক্টরকে পদায়ন

মো. শাহ্ আলম শফি, কুমিল্লা (দক্ষিণ)

স্বাস্থ্য অধিদপ্তর

রাঙামাটি পার্বত্য জেলার তিনজন স্যানিটারি ইন্সপেক্টরকে মিথ্যা পরিচয়ে পদোন্নতি ও জ্যেষ্ঠতা লঙ্ঘন করে কুমিল্লায় পদায়ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ।

জানা গেছে, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত স্বাস্থ্য বিভাগে পার্বত্য এলাকার বাসিন্দা না হয়েও তথ্য গোপন করে মিথ্যা পরিচয়ে ও জ্যেষ্ঠতা লঙ্ঘন করে কুমিল্লায় পদায়ন করা হয়েছে। অভিযুক্তরা হচ্ছেন মিল্টন বড়ুয়া, ইলিয়াছ ও নাছিমা খানম । তাদেরকে স্যানিটারি ইন্সপেক্টর পদে পদোন্নতি দিয়ে অবৈধভাবে কুমিল্লা জেলার লাকসাম, নাঙ্গলকোট ও দাউদকান্দি উপজেলায় স্যানিটারি ইন্সপেক্টরের শূন্যপদে পদায়ন করার অভিযোগ পাওয়া গেছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইন-১৯৮৯ এর ২৩ (খ) ধারার বিধান অনুযায়ী ১৯৯০ সালে স্বাস্থ্য বিভাগ পরিষদের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখিত কর্মচারীরা পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা নয় বরং তারা সবাই চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে স্বাস্থ্য সহকারী পদে চাকরি নিয়ে প্রথম সরকারি চাকরিতে যোগদান করেন এবং স্যানিটারি ইন্সপেক্টর কোর্স সম্পন্ন করেন।

এ বিষয়ে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর বলেন, আমি শুধু জানি লাকসাম, নাঙ্গলকোট ও দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যানিটারি ইন্সপেক্টর পদে তিনজন কর্মচারীকে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বদলি করে কুমিল্লায় পাঠিয়েছেন। তবে তথ্য গোপন করে রাঙামাটি থেকে কুমিল্লায় বদলি হয়েছে তা আমি অবগত নই। তিনি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার