হোম > সারা দেশ > চট্টগ্রাম

আট বছর পর লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

দীর্ঘ আট বছর পর লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২মে) মধ্যরাতে আবুল বারাকাত সৌরভকে আহ্বায়ক ও হাসিবুর রহমান অভিকে সদস্য সচিব করে ১৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ কমিটির অনুমোদন দেন।

এর আগেও আট বছর পর ২০১৮ সালে হাসান মাহমুদ ইব্রাহীমকে সভাপতি ও আবদুল্লাহ আল মামুন কে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।

নতুন এ কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পুর্নাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল খালেদ, যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, ইসমাইল হোসেন, জামাল হোসেন, আকবর হোসেন মুন্না, মুসা আবদুল্লাহ রাসেল, নাসিরুজ্জামান রাহাত, শাহবাজ মাহমুদ জিদান চৌধুরী, সাজ্জাদ হোসেন সাজু, ইরাজ মাহমুদ বাবু, শাহজাদা প্রিন্স, মাহফুজুর রহমান হৃদয়, নজরুল ইসলাম নিশাত, জহির রায়হান বাবু ও শাহিন আলম মুন্ন।

গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে ১১ দলের গণমিছিল

অবৈধ রেলক্রসিংয়ে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন রেলের জিএম

মহালছড়িতে বিদ্যুৎস্পর্শে আনসার সদস্যের মৃত্যু

অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে ফুলগাজীর আনোয়ারের পিএইচডি অর্জন

পাকা ধান পানিতে তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু

জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ১১ দলীয় ঐক্যর বিক্ষোভ

নির্বাচনের পর মানুষের দুর্ভোগ বেড়ে গেছে: মুফতি আবদুল হান্নান

রান্নাঘরের গরম পানিতে ঝলসে ৫ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামে ফের জলাবদ্ধতা, বাঁধ অপসারণের পরও কোমরপানি

রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণ ও স্থানীয়দের নিরাপত্তার দাবিতে মানববন্ধন