হোম > সারা দেশ > চট্টগ্রাম

মুরাদনগরে এক পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার মুরাদনগরে মাদকের সাথে সম্পৃক্ত থাকায় ৩ জনকে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মুরাদনগরের বাঙ্গরা থানার আকবপুর ইউনিয়ন কড়ুইপুর গ্রামে এই ঘটনা ঘটে।

মুরাদনগর বাঙ্গরা থানার ওসি মাহফুজুর রহমান আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গণপিটুনিতে নিহতরা হলেন- রোকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল মিয়া, মেয়ে জোনাকি। একজন চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের মাদক ব্যবসায়ী দাবি করে স্থানীয়রা পিটিয়ে হত্যা করেছে বলে জানা গেছে। তদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে।

স্থানীয়দের অভিযোগ, রোকসানা আক্তার ও তার পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে মুরাদনগর, বাঙ্গরাসহ বিভিন্ন থানায় বহু মামলা হয়েছে। তাই লোকজন ক্ষুব্ধ হয়ে তাদের পিটিয়ে হত্যা করেছে।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি