হোম > সারা দেশ > চট্টগ্রাম

আবারও সমুদ্রে ভেসে গেল ৩ শিক্ষার্থী, একজনের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী মৃত্যুর এক সপ্তাহ পার না হতেই আবারও সমুদ্র সৈকতে ভেসে গেছে কক্সবাজারের ৩ স্থানীয় শিক্ষার্থী। এদের মধ্যে একজনের লাশ উদ্ধার হলেও দুজনকে জীবিত উদ্ধার করা গেছে।

বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে এই ঘটনা ঘটে।

লাশ উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম রাইয়ান নূর আবু সামিম। সে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও শহরের বৈদ্যঘোনা এলাকার মো. ইসমাইলের ছেলে।

কক্সবাজার সমুদ্র সৈকতে দায়িত্ব পালনকারি সি সেইফ গার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকালে স্কুল মাঠে ফুটবল খেলে সবাই সৈকতের শৈবাল পয়েন্টে গোসল করতে গিয়েছিল। ওই সময় তিন শিক্ষার্থী সাগরে ভেসে যায়। এদের মধ্যে একজনের লাশ উদ্ধার হয়। দুজনকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার টুরিস্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুল মুকিত জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। একজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি