হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুর্নীতির মামলায় আ. লীগ নেতা আবছার কারাগারে

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

দুর্নীতির অভিযোগে দায়ের করা একটি মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুরুল আবছারকে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। দন্ড ঘোষণাকালে তিনি আদালতে উপস্থিত থাকায় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

বুধবার কক্সবাজারের বিশেষ জজ আদালতের বিচারক এই রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, অভিযোগ প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ওই রায় ঘোষণা করেছেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন।

মামলার বিবরণে বলা হয়, কক্সবাজার পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে নুরুল আবছার ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে সম্পদ অর্জন এবং বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। এসব অপরাধে দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল আদালত এই রায় ঘোষণা করেন।

কক্সবাজার দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন সাংবাদিকদের বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে দুর্নীতির বিরুদ্ধে আইনের শাসন কার্যকর আছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার