হোম > সারা দেশ > চট্টগ্রাম

জনগণ নৈরাজ্য ও সন্ত্রাসের রাজনীতি প্রত্যাখ্যান করেছে: সাঈদ আল নোমান

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, “বাংলার মাটিতে স্বৈরাচার ও পতিত গোষ্ঠী আওয়ামী লীগের আর কোনো ঠাঁই হবে না। দেশের জনগণ আর কখনো কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় দেখতে চায় না। জনগণের বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সংসদে সরকার গঠন করেছে। তাই বিএনপির বর্তমান লড়াই হচ্ছে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা এবং তাদের স্বাস্থ্য ও চিকিৎসাসেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়া।”

বৃহস্পতিবার বিকেলে নগরীর হালিশহর নয়াবাজার মোড়ে চট্টগ্রাম-১০ আসন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘আওয়ামী নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে সাঈদ আল নোমান বলেন, “আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সবাইকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হতে হবে। তার হাতকে শক্তিশালী করে শুধু নিজেদের জন্য নয়, সমাজের পিছিয়ে পড়া শ্রমিক ও নারীদের অধিকার রক্ষায় কাজ করতে হবে।”

তিনি বলেন, “আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। দেশের মানুষের মনে তাদের বিন্দুমাত্র জায়গা নেই। তাদের অতীতের সকল অপকর্ম ও কর্মকাণ্ডকে জনগণ চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে। বর্তমান কর্মকাণ্ডও মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।”

সাঈদ আল নোমান আরও বলেন, “আমাদের সাধ্যমতো সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। রাজনীতি মানেই মানুষের সেবা, রাজনীতি মানেই ইবাদত। সেভাবেই রাজনীতি করতে হবে, যেন মানুষ মনে করে—আমরা স্বস্তিতে আছি।”

তিনি বলেন, “দেশে ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত নাজুক। এই ডেঙ্গু নিয়ন্ত্রণে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং সামাজিক ভূমিকা রাখতে হবে। মানুষের সেবা করার সুযোগ সবসময় আসে না। তাই এই সময়কে কাজে লাগিয়ে সবাইকে মানবিক কাজ ও জনকল্যাণে নেমে পড়তে হবে। আমিও তাই করে যাচ্ছি।”

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য মোশাররফ হোসেন ডিপ্টির সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন- নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, আহমদুল আলম রাসেল, সাবেক যুগ্ম আহ্বায়ক এসকে খোদা তোতন, সদস্য আবুল হাশেম, জাহাঙ্গীর আলম দুলাল, বিভাগীয় শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইদ্রিস ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার।

হত্যাচেষ্টা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল থেকে বিএনপির নেতার দোকান ভাঙচুর, গ্রেপ্তার ২

কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উৎসব বুধবার

বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হচ্ছে হাম-রুবেলার টিকা: চসিক প্রশাসক

উখিয়ায় লোকালয়ে ৭ হাতি, দেড় ঘণ্টার চেষ্টায় বনে ফেরত

গায়ে হাত দিলে হাত টুকরো টুকরো করে বাজারজাত করব

কোরআনি শিক্ষা ছাড়া মানুষ আদর্শবান হতে পারে না

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বিক্ষোভ

মালিকপক্ষ ও শ্রমিকদের সমঝোতায় খুলল চান্দিনার ডেনিম গার্মেন্টস