হোম > সারা দেশ > চট্টগ্রাম

আড়াইহাজারে ডাকাতি, ৫ লাখ টাকার মালামাল লুট

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

আড়াইহাজারে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে সাহিদা আক্তারের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুরপুর এলাকার সাহিদা আক্তার (৪৩) ও তার মেয়ে সানজিদা আক্তারের (১৯) বাড়িতে ভোররাত প্রায় ৩টা ৪০ মিনিটে ডাকাতদল হানা দেয়। একতলা বাড়িটির মূল ফটকের তালা ভেঙে প্রায় ১০/১৫ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ভেতরে প্রবেশ করে।

এ সময় তারা বাড়ির লোকদের মারধরের হুমকি দিয়ে নগদ ৩ লাখ টাকা, ১ ভরি স্বর্ণালঙ্কার ও একটি স্যামসাং গ্যালাক্সি এ৫৪ মোবাইল ফোন নিয়ে যায়। সব মিলিয়ে ডাকাতদল প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন সাহিদা আক্তার।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার