হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

কক্সবাজার জেলার টেকনাফের হ্নীলা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ বাদশা (৩৫) ওরফে ‘চনা বাদশা’ নামে এক দোকানদারের মৃত্যু হয়েছে।

হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, রোববার (৩ মে) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে হ্নীলা বাজার সংলগ্ন নিজ গোয়ালঘরে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব সিকদারপাড়া এলাকার মৃত দিলদার আহমদ দিলুর ছেলে এবং স্থানীয় বাজারে চনা-মুড়ির দোকান পরিচালনা করতেন।

পরিবার সূত্রে জানা যায়, সকালে নিজ গরুর খামারে কাজ করার সময় হঠাৎ খামারের একটি বিদ্যুতের তার ছিঁড়া দেখতে পাই,তিনি ছিঁড়া তারে বিদ্যুৎ নেই মনে করে তার ধরে মুহূর্তে শরীরে স্পর্শ করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত বাদশাহর ভাই মামুন বলেন, খামারে কাজ করার সময় ছেড়া তারে বিদ্যুৎ নেই মনে করে তার ধরে মুহূর্তে মধ্যে বিদ্যুতের তার শরীরে লাগলে আমার ভাই মাটিতে পড়ে যান। পরে আমরা দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করি, কিন্তু পথেই তিনি মারা যান।

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্কুলশিক্ষিকা

জুমার নামাজের সুযোগে মসজিদের ২ লাখ টাকা চুরি

শ্রমিকদের ভাগ্য নিয়ে টালবাহানা চলবে না: সাঈদ আল নোমান