হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুই মণ গাঁজাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ এক ছাত্রদল নেতা আটক হয়েছেন। অভিযুক্ত ব্যক্তির নাম রাসেল মাহমুদ। তিনি উপজেলার শশীদল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক। তাকে আটক করেছেন র‌্যাব-১০-এর সদস্যরা। বৃহস্পতিবার রাজধানীর শ্যামপুর থানার দোলাইরপাড় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটক রাসেল শশীদল ইউনিয়ন বাগড়া গ্রামের রুপ মিয়ার ছেলে। তার সঙ্গে আরো তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন— ব্রাহ্মণপাড়া উপজেলা শশীদল ইউনিয়ন মানরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মো. ইউসুফ, ব্রাহ্মণপাড়া সদর ছাতিয়ানি গ্রামের বারেক মিয়ার ছেলে সুজন, একই উপজেলার মাধবপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম সাব্বির। এ সময় তাদের সঙ্গে একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, ঢাকার শ্যামপুর থানার দোলাইরপাড় মোড় এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে আটক করা হয়। এ সময় ৮২ কেজি গাঁজাসহ তার সহযোগী তিনজন এবং একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। তিনি একজন চিহ্নিত মাদক কারবারি। গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ ভূঁইয়া আমার দেশকে বলেন, ‘মাদকসহ গ্রেপ্তারের বিষয়টি সঠিক। আমরা আজ রাতেই তাকে বহিষ্কার করব।’

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম