হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় মো. সুমন (৪৫) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন।

বুধবার দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আহসানুল ইসলাম (১৫) চট্টগ্রামের ভূজপুরের সিকদার খিল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে দুর্ঘটনাকবলিত ট্রাকটির হেলপার ছিল। আহত সুমন ফেনী সদর উপজেলার মধুয়াই এলাকার মো. মোস্তফার ছেলে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে মোহাম্মদ আলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় একটি ভ্যানেও চাপা দেয় ট্রাকটি। ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাক চালক পালিয়ে গেছে।

স্থানীয়রা ট্রাকের হেলপার আহসানুল ইসলাম ও ভ্যানচালক সুমনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহসানকে মৃত ঘোষণা করেন।

মহিপাল হাইওয়ে থানার ওসি মো. আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে। ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এমএইচ

হোমনায় অনলাইন জুয়ায় ২২ লাখ টাকা খুইয়ে প্রবাসীর আত্মহত্যা

চট্টগ্রাম কারাগারে মৃত নুরুল আলমের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

রাউজানে স্বেচ্ছাশ্রমে ৬০০ ফিট সড়ক সংস্কার গ্রামবাসীর

চট্টগ্রামে কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

পেকুয়ায় ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে প্রতারণা, আটক নারী

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে আ.লীগের সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা

স্যাটেলাইট সিটি হবে বন্দরনগরী

টেকনাফের পাহাড়ে ঝুঁকিতে বসবাস, ধসের আশঙ্কায় মাইকিং

মহেশখালীতে প্যারাবন ধ্বংস করে গড়ে উঠছে চিংড়ি ঘের, লবণের মাঠ