হোম > সারা দেশ > চট্টগ্রাম

মতলবে চার ছেলের বিরুদ্ধে থানায় মামলা করলেন মা

উপজেলা প্রতিনিধি, মতলব দক্ষিণ (চাঁদপুর)

চাঁদপুরের মতলব দক্ষিণে নেশাখোর ৪ ছেলের অত্যাচার সইতে না পেরে থানায় মামলা করতে বাধ্য হয়েছেন এক মা। শনিবার মতলব দক্ষিণ থানায় সন্তানদের বিরুদ্ধে মামলা করেন তিনি। তার নাম হোসনেয়ারা বেগম, বাড়ি উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামে।

এলাকাবাসী জানান, ওই গ্রামের ওজি বাড়ীর মোখলেসুর রহমানের চার ছেলে পারভেজ (৩৫), রফিক (৩২), কাউসার (২৮) ও রাসেল (২০) গাজা ও ইয়াবা সেবন করে। তারা এগুলোর কারবারের সাথেও জড়িত। প্রতিদিনই এই ছেলেরা নেশা করার পর বাবা-মাকে মারধর করে।

২১ অক্টোবর মোখলেসুর রহমানের স্ত্রী হোসনেয়ারা বেগমকে তার ছেলে রাসেল ও কাউসারকে ইয়াবা সেবনে বাধা দেন। এতে ছেলেরা তাকে ব্যাপক মারধর করে। পরে হোসনেয়ারার ভাই আক্কাস তাকে উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

৪ সন্তানের জননী হোসনেয়ারা বেগম বলেন, আমার চার সন্তানই আমাদের ভরণপোষণ দেয় না। নেশা করে আমাদের ওপর অত্যাচার করে। ওই দিন আমার ছেলে কাউসার আমাকে অনেক মারধর করেছে। অত্যাচার সইতে না পেরে বাধ্য হয়ে থানায় মামলা দিয়েছি।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ