হোম > সারা দেশ > চট্টগ্রাম

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে হেফাজতের কর্মসূচি

আমার দেশ অনলাইন

ভারতের মুসলমানদের ওপর চলমান নির্যাতনের ঘটনায় আনুষ্ঠানিকভাবে নিন্দা এবং কূটনৈতিক পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। একইসাথে ভারত সরকারের কাছে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী । হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার চট্টগ্রাম মহানগরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ।

সোমবার বিকেলে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিম নিধন ও বর্বরোচিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমির এসব কথা বলেন।

হেফাজত ইসলাম হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মুফতি মোহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার ও মাওলানা কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় এ সময় তিনি আরো বলেন, বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এসব সহিংস কর্মকাণ্ডে উগ্রপন্থী বিজেপি সমর্থকদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলা কোনো সভ্য, গণতান্ত্রিক ও বহুত্ববাদী রাষ্ট্রব্যবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না।

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক বক্তব্যই মুসলমানদের হামলার প্রধান কারণ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে জেতার পর ওই বিজেপি নেতা বলছেন- তাকে নাকি মুসলমানরা ভোট দেয়নি। যা মুসলিমবিরোধী মনোভাব উসকে দেয়ার পাশাপাশি হামলাকারীদের পরোক্ষভাবে উৎসাহিত করছে। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছ থেকে এমন বক্তব্য অত্যন্ত দুঃখজনক।

এসময় আরো বক্তব্য রাখেন, হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, উপজেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মো. ঈসা, মাওলানা জয়নাল আবেদীন, উপজেলার যুগ্ম সম্পাদক, মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, মাওলানা জমির উদ্দিন, মোরশেদ আলম, মাওলানা হাফেজ মহিউদ্দিন, আবু তাহের রাজিব, জনাব রাশেদ আলম, উপজেলার প্রচার সম্পাদক, মাওলানা মাসউদ আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ, মাওলানা হাফেজ আমিনুল ইসলাম, মাওলানা ওবাইদুর রহমান ও মাওলানা জাকারিয়া প্রমুখ।

এমই

রাঙামাটিতে জীপ উল্টে বৃদ্ধ নিহত

ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পিতা নিহত, ছেলে আইসিইউতে

স্থায়ীভাবে বন্ধ হতে চলছে সীতাকুণ্ড-সন্দ্বীপ স্পিডবোট সেবা

দূষিত পানি দিয়েই চলছে রান্নাবান্নার কাজ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

টেকনাফে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও অস্ত্র উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব সদস্যদের ওপর হামলা, প্রধান সহযোগীসহ আটক ৫

নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার পুরোপুরি ব্যর্থ: নাসীরুদ্দীন পাটওয়ারী

চট্টগ্রামে রেলওয়ে কলোনিতে সিডিএ’র উচ্ছেদ অভিযান

দুই মণ ধানের দামেও মিলছে না একজন শ্রমিক