হোম > সারা দেশ > চট্টগ্রাম

শ্রীমঙ্গলে বিএনপির ৬ নেতাকে অব্যাহতি

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির ৬ জন নেতাকে তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার মৌলভীবাজার জেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপনের স্বাক্ষরে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ অব্যাহতির সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এ ছাড়া অব্যাহতি পাওয়া ব্যক্তিদের সঙ্গে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন— শ্রীমঙ্গল পৌর বিএনপির সদস্য ফয়সাল আহমেদ, মীর এম. এ. সালাম, টিটু দাস, নজরুল ইসলাম, টমাস আহমেদ ও আলকাছ মিয়া।

পটিয়ায় হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

কুমিল্লা কারাগারে যুবদল কর্মীর মৃত্যু

হোস্টেলে ছাত্রের মৃত্যু, অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

পটিয়ায় ভিডিও ফটোগ্রাফারকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ছিনতাই, আহত ২

রোহিঙ্গাদের জন্য আরো ২০০ কোটি টাকা সহায়তা ঘোষণা

চলতি বর্ষায় নগরবাসীকে জলাবদ্ধতার শিকার হতে হবে না: সিডিএ চেয়ারম্যান

চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালক নিহত

শিবির নেতা জিসানের দুই আইনজীবীর এপিপি পদের নিয়োগ বাতিল

কুমিল্লায় কাভার্ডভ্যান থেকে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

মাটি কাটতে গিয়ে পাহাড়ধসে কিশোরের মৃত্যু